খেজুরিতে মর্মান্তিক দুর্ঘটনা: পুকুরের জলে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, খেজুরি , পূর্ব মেদিনীপুর: খেজুরিতে ঘটে গেল বুকফাটা কান্নার ঘটনা। একই পরিবারের তিন নাবালকের অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে খেজুরির একটি গ্রামে বাড়ির কাছের পুকুরের পাড়ে খেলছিল তিন শিশু। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
এরপর পুকুরে তাদের দেহ ভাসতে দেখা যায়। তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।
নিহত তিনজনই সম্পর্কে ভাই-বোন , ওরা একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরের জলে পড়ে যায় তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় খেজুরি থানার পুলিশ। দেহ ৩টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
একসাথে তিন সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার। গোটা গ্রামে নেমে এসেছে শোকের আবহ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।