Skip to main content

Muthokotha

মুঠোকথায় আপনাকে স্বাগত

মুঠোয় ধরা না-পড়া অসংখ্য অনুভূতি, ভাবনা, গল্প আর জীবনের নানা রঙকে শব্দের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার এক আন্তরিক প্রয়াস হলো মুঠোকথা। সাহিত্য, সংস্কৃতি, সমাজ, সমসাময়িক ঘটনা, কবিতা, ছড়া, গান এবং সৃজনশীল চিন্তার এক উন্মুক্ত প্ল্যাটফর্ম।

অলকেশ মাইতি

কবি | সাহিত্যিক | সম্পাদক | সমাজসেবী

খুব ছোটবেলায় কবিতা লেখা শুরু। বাড়িতে পূর্ব পুরুষদের লেখালেখির চর্চাই মূল অনুপ্রেরণা। কলকাতা থেকে প্রকাশিত দাদু বনমালী মাইতির ‘ তুলসী দামোদর ‘ বাংলার বিখ্যাত পাঁচালি, বাবা নারায়ণ চন্দ্র মাইতির ‘ একমুঠো আগুন ‘ নাটক গ্রামে গ্রামে মঞ্চ কাঁপিয়ে দিয়েছিল।‌ বড় কাকু হেমন্ত মাইতি বাংলা সাহিত্যের প্রথিতযশা কবি।ক্লাস সেভেন-এইটে পড়ার সময় প্রথম কবিতা লেখা। গ্রামের ‘সাথি’ পত্রিকায় প্রথম প্রকাশ পায় কবিতা। তারপর ধারাবাহিক ভাবে কবিতা চর্চা চলতে থাকে। পাঁচটি ছোট বড়ো গ্রন্থ প্রকাশ পায় –২০১১ সালে ‘এগরা সাহিত্য আকাদেমি ‘ থেকে প্রকাশিত হয় ‘ মেঘবালিকার সঙ্গে ‘ । তারপর ছড়ার ব‌ই ‘ চাঁদ তারা সোনাহাঁস ‘, ‘ ছড়ার মিছিল ‘, ‘দুঃসময়’, এবং সর্বশেষ কবিতার বই ২০১৭ সালে ” দর্পণ” প্রকাশিত হয়। ১৯৯৬ সালে ‘ মুক্তকণ্ঠ সাহিত্য’পত্রিকা সম্পাদনা শুরু । ২২ বছর প্রকাশিত হয় এই পত্রিকা। তারপর আর্থিক কারণে ২০১৭ সালের পর সাহিত্য পত্রিকা কিংবা কবিতা বা ছড়ার গ্রন্থ প্রকাশ করা সম্ভব হয়নি। গান লিখে, সুর দেওয়া এবং গাওয়ার নেশা আছে। বিভিন্ন লিটল ম্যাগাজিনের জন্য প্রায়শই লেখা পাঠাতে হয়।

Founder & Editor, Muthokotha.in

সাহিত্যযাত্রা

সাহিত্যচর্চার শুরু খুব ছোটবেলায়। পরিবারে বহু প্রজন্ম ধরে সাহিত্যচর্চার পরিবেশ ছিল। দাদু বনমালী মাইতির বিখ্যাত পাঁচালি ‘তুলসী দামোদর’, বাবা নারায়ণ চন্দ্র মাইতির নাটক ‘একমুঠো আগুন’ এবং বিশিষ্ট কবি হেমন্ত মাইতির সাহিত্যসাধনা সৃজনশীল বিকাশে গভীর প্রভাব ফেলেছে।

স্কুলজীবনে লেখা প্রথম কবিতা প্রকাশিত হয় গ্রামের ‘সাথি’ পত্রিকায়। এরপর থেকে অবিরাম সাহিত্যচর্চার মধ্য দিয়ে নিজস্ব সাহিত্যভুবন গড়ে তোলেন।

মেঘবালিকার সঙ্গে

মেঘবালিকার সঙ্গে

চাঁদ তারা সোনাহাঁস

চাঁদ তারা সোনাহাঁস

ছড়ার মিছিল

ছড়ার মিছিল

দুঃসময়

দুঃসময়

দর্পণ

দর্পণ

সাহিত্য, সংস্কৃতি ও মানবতার পথে এক নিরলস পথিক

১৯৯৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন সাহিত্যপত্রিকা ‘মুক্তকণ্ঠ সাহিত্য’। দীর্ঘ ২২ বছর ধরে এই পত্রিকা সাহিত্যপ্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করেছে।

সাহিত্যের পাশাপাশি সমাজসেবাতেও তাঁর অবদান উল্লেখযোগ্য। ২০১০ সাল থেকে শিশু-কিশোরদের নিয়ে কবিতা ও ছড়ার আড্ডার একটি ব্যতিক্রমী উদ্যোগ পরিচালনা করে আসছেন। এছাড়া স্বেচ্ছায় ৩০ বার রক্তদান করে তিনি এগরা ব্লাড ব্যাংকের বিশেষ সম্মাননা অর্জন করেছেন।

সাহিত্য, মানবিকতা ও সমাজসেবার সমন্বয়ে গড়ে ওঠা তাঁর জীবনদর্শনই আজ ‘মুঠোকথা’-র মূল অনুপ্রেরণা।

শিক্ষা থেকে শিক্ষকতা

পাঠকের চোখে সম্পাদক

দীর্ঘদিনের সাহিত্যচর্চা, সম্পাদনা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সম্পাদক অলকেশ মাইতি পাঠক ও সাহিত্যপ্রেমীদের কাছে একটি বিশেষ পরিচিতি গড়ে তুলেছেন। তাঁর লেখনী, চিন্তাভাবনা এবং সাহিত্যসেবার প্রতি মানুষের কিছু মূল্যবান অভিমত এখানে তুলে ধরা হলো।

Latest News

বন্যা কবলিত মানুষের পাশে ‘উই কেয়ার ফাউন্ডেশন’, চার দিনে ১১০০ মানুষের মুখে অন্ন তুলে দিল সংগঠন

বন্যা কবলিত মানুষের পাশে ‘উই কেয়ার ফাউন্ডেশন’, চার দিনে ১১০০ মানুষের মুখে অন্ন তুলে দিল সংগঠন

টানা ভারী বর্ষণে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুর। জলমগ্ন পটাশপুর ও ভগবানপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা। ঘর ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন হাজার...
Read More →
ক্ষমতার ১০০ দিন পূর্তিতে ‘ভরসার ১০০ দিন’ বুকলেট : কী আছে তাতে? 

ক্ষমতার ১০০ দিন পূর্তিতে ‘ভরসার ১০০ দিন’ বুকলেট : কী আছে তাতে? 

যদিও গ্রামগঞ্জের না হ‌ওয়া রাস্তা ঘাটগুলোর অবস্থা খুবই খারাপ। এক একটি রাস্তায় এক হাঁটু কাদা। বৃষ্টির দিনগুলো ভুক্তভোগী পরিবারগুলোর কাছে...
Read More →