_কারাকাস, ২৫ জুন ২০২৬: গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। বুধবার সন্ধ্যায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী কম্পনে লণ্ডভণ্ড রাজধানী কারাকাসসহ বিস্তীর্ণ এলাকা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের আশঙ্কা, মৃতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখ ছাড়িয়ে যেতে পারে।
_স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে প্রথম ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.২। উৎপত্তিস্থল কারাকাস থেকে ১৬৮ কিমি পশ্চিমে মোরোনের কাছে, গভীরতা ২২ কিমি।
_ঠিক ৩৯ সেকেন্ড পর ৭.৫ মাত্রার আরও শক্তিশালী কম্পন হয়। উৎপত্তিস্থল মোরোনের ১৬ কিমি দক্ষিণ-পশ্চিমে, গভীরতা মাত্র ১০ কিমি। অগভীর হওয়ায় ক্ষয়ক্ষতি বেশি।
ধ্বংসস্তূপে কারাকাস:
_রাজধানী কারাকাসে বহু ভবন তাসের ঘরের মতো ধসে পড়েছে। বাসিন্দারা আতঙ্কে রাস্তায় নেমে এসেছেন। ধ্বংসস্তূপের নীচে বহু মানুষ চাপা পড়ে আছেন।
_দুর্যোগের কারণে পুরো অঞ্চলের জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে।
_কম্পনের পরই ভেনেজুয়েলা, আরুবা, বোনেয়ার ও ভার্জিন আইল্যান্ডসের জন্য সুনামির সতর্কতা জারি করে আমেরিকার প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার।
_ইউএসজিএস জানিয়েছে, দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতার কারণে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা ৪৪ শতাংশ , এবং ১ লাখেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৩০ শতাংশ। ভূমিধস ও লিকুইফ্যাকশনের ঝুঁকিও রয়েছে।
_জরুরি অবস্থা জারি: ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জরুরি পরিস্থিতি মোকাবিলায় একজন জেনারেলকে দায়িত্ব দেওয়া হয়েছে।
_সতর্কবার্তা: স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো জনগণকে ক্ষতিগ্রস্ত ভবন ছেড়ে খোলা স্থানে সরে যেতে বলেছেন। গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
উদ্ধারকাজ: যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। তবে দীর্ঘদিনের অপর্যাপ্ত তহবিলের কারণে উদ্ধারকারী সংস্থাগুলোর সক্ষমতা সংকটে!
_আন্তর্জাতিক প্রতিক্রিয়া
১. _ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকপ্রকাশ করে বলেছেন, “ভারত সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত”।
২. _আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “প্রাথমিক প্রতিবেদন ভালো নয়। ভয়াবহ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে”। সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
_বিশেষজ্ঞদের মতে, ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে দীর্ঘদিন ধরে জমে থাকা চাপ হঠাৎ মুক্তি পাওয়ায় “স্ট্রাইক-স্লিপ ফল্টিং” প্রক্রিয়ায় এই কম্পন। বোকোনো ফল্ট সক্রিয় হওয়ায় এই ভূমিকম্প। ইউএসজিএস একে “ডাবলেট” ঘটনা বলছে, অর্থাৎ একই ফল্ট সিস্টেমে ধারাবাহিক ফাটল সক্রিয় হয়েছে।
_রাজনৈতিক বিশ্লেষক এলিয়াস ফেরার বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সম্পর্ক ও অভ্যন্তরীণ সংস্কারের মুহূর্তেই এই দুর্যোগ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের জন্য বড় পরীক্ষা। ইউএসজিএসের অনুমান, জিডিপির ১-৪% পর্যন্ত অর্থনৈতিক ক্ষতি হতে পারে।
_আফটারশকের আশঙ্কায় হাজার হাজার বাসিন্দা এখনও ঘরে ফিরতে পারছেন না। প্রশাসন আরও বড় কম্পনের ঝুঁকির কথা জানিয়েছে।