অলকেশ মাইতি,পটাশপুর, ৬ জুলাই ২০২৬: ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে খাড় হাই স্কুলে অনুষ্ঠানের আয়োজন করল পটাশপুর বিধানসভা বিজেপি টিচার্স সেল। রবিবার বিকেল ৩টেয় বিরাট উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল দিনটি।
অনুষ্ঠানের সূচনায় ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। এরপর সমবেত কণ্ঠে পরিবেশিত হয় জাতীয় স্তোত্র। অনুষ্ঠানের মূল পর্বে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনাদর্শ, শিক্ষা ভাবনা ও জাতীয়তাবাদী চিন্তাধারা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটাশপুরের বিধায়ক তপন মাইতির প্রতিনিধি শ্রীমন্ত পট্টনায়ক, পটাশপুর ৩ মণ্ডলের সভাপতি ইন্দ্রজিৎ বারিক, পটাশপুর ৪ মণ্ডলের প্রাক্তন সভাপতি বিবেকানন্দ দাস, খাড় হাই স্কুলের শিক্ষক বিশ্বজিৎ মান্না, পটাশপুর দুই বিজেপি টিচার্স সেলের কো-ইনচার্জ ও এগরা মহকুমা টিচার্স সেলের সদস্য মানস কুমার মাইতি। ইন্দ্রজিৎ বারিক তাঁর বক্তব্যে বলেন শিক্ষক সমাজ যদি রাজনীতিতে না আসেন তাহলে রাজনীতি দুর্বৃত্তমুক্ত হবে না।
এছাড়াও ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার সদস্য ও পটাশপুর বিধানসভা ইনচার্জ দেবকুমার শীট, শিক্ষা সেলের কর্মকর্তা অলক পণ্ডিত, তাপস শীট এবং ভগবানপুর বিধানসভা বিজেপি টিচার্স সেলের ইনচার্জ গোরাচাঁদ দাস-সহ স্থানীয় শিক্ষক ও বিজেপি কর্মী-সমর্থকরা।
বক্তারা বলেন, “ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শুধু রাজনীতিবিদ নন, তিনি ছিলেন একজন দূরদর্শী শিক্ষাবিদ। তাঁর দেখানো পথেই নতুন ভারত গড়তে হবে।” বর্তমান শিক্ষা ব্যবস্থায় তাঁর আদর্শের প্রাসঙ্গিকতা নিয়েও আলোচনা হয়।