বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ বাংলার উদীয়মান শুটার ১৫ বছরের দময়ন্তী সেন
নিজস্ব প্রতিনিধি, ১৭ জুলাই,কলকাতা: রাজ্য পর্যায়ের শুটিং চ্যাম্পিয়নশিপের দিনেই নিখোঁজ হয়ে গেল বাংলার প্রতিভাবান শুটার। বৃহস্পতিবার সকালে দুধ কিনতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি ১৫ বছরের দময়ন্তী সেন।
প্রাক্তন অলিম্পিয়ান জয়দীপ কর্মকার-এর ছাত্রী। বুধবারও গুরুর কাছে অনুশীলন করেছিল। আজই রাজ্য স্তরের শুটিং চ্যাম্পিয়নশিপে তার ম্যাচ ছিল।
সারাদিন খোঁজার পর CCTV ফুটেজে সকাল ১০টায় হাওড়ার ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মে শেষবার দেখা গেছে। সকাল ১১:৩০ নাগাদও তাকে দেখা গেছে বলে খবর। পরিবার এই খবর পেয়ে এখন শ্রীরামপুর থানায় যোগাযোগ করেন।
নিখোঁজের সময় তার পরনে ছিল গোলাপি রঙের হাফ টি-শার্ট এবং হাফ প্যান্ট।
পরিবারের দাবি, পুলিশের তরফ থেকে সেরকম সহযোগিতা মিলছে না।
তবে শ্রীরামপুর পুলিশ এলাকায় পেট্রোলিং শুরু করেছে এবং CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
পরিবার জানিয়েছে, গতকাল রাতে মোবাইল দেখা নিয়ে বাবা-মায়ের সঙ্গে দময়ন্তীর কথা কাটাকাটি হয়েছিল।
উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগেই শ্রীরামপুর বটতলার শুটিং রেঞ্জে একটি প্রতিযোগিতায় পুরস্কার জিতেছিল দময়ন্তী।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে এই খবর। বাংলার উদীয়মান এই শুটারের নিখোঁজের খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সকলেই তার দ্রুত সন্ধান কামনা করছেন।