আন্ধেরি পশ্চিমে নিয়ন্ত্রণহীন ১৪ টি গাড়িকে বাসের ধাক্কা, ক্ষতিগ্রস্ত ১৪টি যান
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, সন্ধ্যা ,আন্ধেরি পশ্চিম, মুম্বই : সন্ধ্যার ব্যস্ত সময়ে আন্ধেরি পশ্চিমের রাস্তায় আচমকাই বেসামাল হয়ে পড়ে একটি বাস। চোখের পলকে বাসটি রাস্তার পাশের অটো স্ট্যান্ডে ঢুকে পড়ে।
সেখানে দাঁড়িয়ে থাকা ১২-১৩টি অটো এবং আরও ১-২টি গাড়ি মিলিয়ে মোট প্রায় ১৪টি যানে পরপর ধাক্কা লাগে। প্রবল ধাক্কায় অটোগুলোর সামনের অংশ ভেঙে যায়। রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ে কাঁচের টুকরো ও গাড়ির যন্ত্রাংশ। ঘটনার সময় রাস্তায় মানুষের ভিড় থাকায় মুহূর্তে আতঙ্ক ছড়ায়। ঘটনার ভিডিও ইতিমধ্যেই অনলাইনে ছড়িয়েছে।
প্রাথমিকভাবে খবর, ২ থেকে ৩ জন আঘাত পেয়েছেন। তাদের মধ্যে অটোচালক ও সাধারণ যাত্রী রয়েছেন আহতদের দ্রুত কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সকলেই এখন বিপদমুক্ত।
বেশ কয়েকটি অটো একেবারেই চলার অযোগ্য হয়ে পড়েছে। অন্য গাড়িগুলোরও সামনের অংশে বড় ক্ষতি হয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্য — ব্রেক অকেজো হয়ে এই ঘটনা ঘটে। ঘটনার পর বাসের চালক জানিয়েছেন, চলন্ত অবস্থায় বাসের ব্রেক কাজ করা বন্ধ করে দেয়। সেই কারণেই তিনি গাড়ি সামলাতে পারেননি।
মামলা রুজু করে পুলিশ ৩টি দিক খতিয়ে দেখছে:
- বাসের কাগজপত্র ও নিয়মিত সার্ভিসিং হয়েছে কিনা
- চালকের শারীরিক অবস্থা ও নেশা ছিল কিনা
- এটি চালকের ভুল নাকি যান্ত্রিক গোলযোগ
দুর্ঘটনার পর আন্ধেরি পশ্চিমের একটি লেন প্রায় ৪৫ মিনিটের জন্য বন্ধ ছিল। খবর পেয়ে ট্রাফিক পুলিশ ও বিএমসি কর্মীরা দ্রুত পৌঁছায়।
আহতদের হাসপাতালে পাঠানোর হয়েছে। ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সরিয়ে রাস্তা ফাঁকা করে বিকল্প পথে গাড়ি ঘুরিয়ে যানজট কমানো হয়েছে।
বিএমসি কর্তৃপক্ষ বলেছে, ক্ষতিগ্রস্ত অটোচালকদের সাহায্যের বিষয়টি তারা বিবেচনা করবে।