এবার বিজ্ঞানীরা এমন এক ডাইনোসরের খোঁজ পেলেন যা বাকি সব ডাইনোসরকে পেছনে ফেলে দিল – তার অস্বাভাবিক লম্বা গলার জন্য।
থাইল্যান্ডের কালাসিন প্রদেশে ইউরাগাসরাস কালাসিনেসিস (Eurasaurus kalasinensis) প্রজাতির এই ডাইনোসরের জীবাশ্মের সন্ধান পাওয়া গেছে। এর গলা প্রায় ৬৫ ফুট পর্যন্ত লম্বা। প্রায় ১৫ কোটি বছর আগে এরা ওই অঞ্চলে ঘুরে বেড়াত বলে মনে করা হচ্ছে ।এরা মূলত তৃণভোজী ডাইনোসর।
লম্বা গলার তৃণভোজী ডাইনোসরের জীবাশ্ম আগে সবচেয়ে বেশি পাওয়া গেছে চিনে। কিন্তু এত লম্বা গলার ডাইনোসর এর আগে পাওয়া যায়নি।
বিজ্ঞানীদের মতে, এখনও পর্যন্ত খোঁজ পাওয়া ডাইনোসরদের মধ্যে এটাই সবচেয়ে লম্বা গলা।
কালাসিন প্রদেশে আগেও অনেক ডাইনোসরের জীবাশ্ম মিলেছে। তবে এই প্রজাতির খোঁজ এই প্রথম। খবরটি BBC সহ বিশ্বের বড় বড় সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই সারা বিশ্বে আলোড়ন পড়ে গেছে।
ডাইনোসর নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। আর এই নতুন আবিষ্কার প্রমাণ করল, পৃথিবীর বুক থেকে এখনও কত অজানা রহস্য উঠে আসার বাকি আছে।