উড়ান শুরুর কিছুক্ষণের মধ্যেই মাঝ আকাশে খুলে গেল বিমানের একটি জানলা। প্রবল বায়ুচাপের টানে প্রায় বাইরে ছিটকে যাচ্ছিলেন এক যাত্রী। সিটবেল্ট বাঁধা থাকায় শেষ মুহূর্তে তাঁকে টেনে বিমানের ভিতরে আনতে সক্ষম হন অন্য যাত্রীরা। এই নাটকীয় ঘটনার জেরে গ্রিস থেকে জার্মানিগামী রায়ানএয়ারের একটি বিমানকে ঘুরিয়ে ফের থেসালোনিকিতে ফিরিয়ে আনতে হয়।
ঘটনাটি ঘটেছে গ্রিসের থেসালোনিকি থেকে জার্মানির মেমিংগেনগামী রায়ানএয়ারের একটি বিমানে। আহত যাত্রী সার্বিয়ার বাসিন্দা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে। ঘর্ষণের কারণে শরীরে আঘাত লাগলেও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুন

বিরল যোগ ২০২৬-এ, কৈলাস-মানস সরোবর যাত্রাকে ঘিরে বাড়তি উন্মাদনা ভক্তদের মধ্যে

কেরলের ব্যাকওয়াটার্সকেও টক্কর দেবে! এবার কর্নাটকের এক ‘হিডেন জেমে’র সন্ধান দিলেন আনন্দ মাহিন্দ্রা
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, অধিকাংশ যাত্রী তখন বিমানে ঘুমিয়ে ছিলেন। আচমকাই বিকট বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। প্রথমে অনেকের মনে হয়েছিল বিমানের টায়ার ফেটেছে বা জরুরি দরজা খুলে গিয়েছে। পরমুহূর্তেই কেবিনের বায়ুচাপ দ্রুত কমে যায়। নেমে আসে অক্সিজেন মাস্ক। চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
এর মধ্যেই দেখা যায়, এক যাত্রীর মাথা ও কাঁধ বিমানের জানলার বাইরে চলে গিয়েছে। সৌভাগ্যবশত তাঁর সিটবেল্ট বাঁধা ছিল। পাশের আসনে থাকা যাত্রীরা দ্রুত তাঁকে শক্ত করে ধরে ভিতরে টেনে আনেন। না হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।
গ্রিসের সংবাদমাধ্যমের দাবি, বিমানের একটি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হওয়া কোনও ধাতব অংশ জানলায় আঘাত করায় সেটি খুলে যায়। ঘটনাটি উত্তর মেসিডোনিয়ার আকাশসীমার উপর দিয়ে যাওয়ার সময় ঘটে। তবে এই কারণ সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।
রায়ানএয়ারের তরফে জানানো হয়েছে, উড়ান শুরুর কিছুক্ষণের মধ্যেই একটি যাত্রীর পাশের জানলা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে বিমানটিকে থেসালোনিকি বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। স্বাভাবিকভাবেই অবতরণ করে বিমানটি। এরপর সমস্ত যাত্রীকে টার্মিনালে নিয়ে যান ক্রু সদস্যরা।
পরে সকলকে গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প একটি বিমান পাঠানো হয়। কীভাবে উড়ন্ত অবস্থায় জানলাটি বিচ্ছিন্ন হল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন

“মেরে ফেললেও পরোয়া নেই, ডিসেম্বরেই বাংলাদেশে ফিরব!” রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক শেখ হাসিনা
ইরানের হিট লিস্টে এক নম্বরে নাম, দাবি ট্রাম্পের, ভয়ে বিমান ও রুট বদলে দেশে ফিরলেন মার্কিন প্রেসিডেন্টস্পোর্টস শু’র রাজধানী নামে খ্যাত চিনের ফুজিয়ানের জুতো কারখানায় আগুনে মৃত ২৮তুরস্কের সহায়তায় ভারত সীমান্তে সামরিক ড্রোন কারখানা গড়তে চলেছেন বাংলাদেশ, কী চাইছেন তারেকবাংলাদেশে ফিরছে নির্বাচনকালীন খালেদা চালু করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যা বাতিল করেন হাসিনা