ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন চালু – ডিজেল-তার ছাড়াই ছুটবে ১১০ কিমি গতিতে
রেলের ইতিহাসে মাইলফলক। ১৭ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানার জিন্দ-সোনিপত রুটে দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করলেন।
১০ কোচের এই ট্রেনে একসাথে ২৬০ যাত্রী যেতে পারবেন। সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১০ কিমি, তবে এই রুটে চলবে ৭৫ কিমি গতিতে। ট্রেনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য – ডিজেল, কয়লা বা ওভারহেড তার কিছুই লাগবে না। হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তিতে ট্রেনের ভেতরেই বিদ্যুৎ তৈরি হবে। ফলে কার্বন নির্গমন শূন্য, বের হবে শুধু জলীয় বাষ্প।
৩২০০ হর্সপাওয়ারের এই ট্রেন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। নিরাপত্তার জন্য রয়েছে বহুস্তরীয় সুরক্ষা ব্যবস্থা। এই উদ্বোধনের ফলে জার্মানি, জাপান, চিন, আমেরিকার পর হাইড্রোজেন ট্রেন চালানো দেশের তালিকায় ঢুকল ভারত। বিশেষজ্ঞদের মতে, সবুজ পরিবহণে এটা বড় পদক্ষেপ।