দিঘা নন্দকুমার জাতীয় সড়কে হেঁড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা , মৃত ৪ , আহত ৩
নিজস্ব সংবাদদাতা, ১৬ জুলাই, হেঁড়িয়া: বুধবার রাত ৩টে নাগাদ পূর্ব মেদিনীপুরের কাঁথির হেঁড়িয়ার কাছে দিঘা-নন্দকুমার ১৬বি জাতীয় সড়কে বড়সড় দুর্ঘটনা।
দ্রুত গতিতে আসা একটি লরি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দিঘাগামী একটি খারাপ হয়ে যাওয়া বাসকে ধাক্কা মারে। ধাক্কার জেরে বাসটি রাস্তা থেকে নয়ানজুলিতে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। আহত ৩ জনের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক।
বাসটিতে কোনো যাত্রী ছিলেন না। মিস্ত্রিরা বাস সারাচ্ছিলেন। ধাক্কার সময় বাসের পাশে দাঁড়িয়ে থাকা চালক, হেল্পার ও মিস্ত্রিরাই দুর্ঘটনার শিকার হন।
নিহতদের নাম:
- তপন দাস (৪) – বাস মালিক, বাড়ি বাজকুলে
- শিবব্রত পট্টনায়েক (৫৯) – চালক, বাড়ি দিঘায়
- অশোক মাইতি – বাসের হেল্পার, বাড়ি ভুপতিনগরে
- শুভদীপ মন্ডল – বাসের হেল্পার, বাড়ি বাজকুল
সপ্তাহখানেক আগেও এই একই ১৬বি সড়কে ট্রেলার ও লরির মুখোমুখি সংঘর্ষে খালাসি-সহ ৪ জন গুরুতর আহত হয়েছিলেন। পুলিশের মতে দ্রুত গতিই দুর্ঘটনার কারণ।
খেজুরি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে।
এই রাস্তায় বারবার দুর্ঘটনা হওয়ায় স্থানীয়রা গতি নিয়ন্ত্রণ ও রাতের নজরদারি বাড়ানোর দাবি জানাচ্ছেন।