সার্ভে পার্কে আবাসিক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ক্যারাটে প্রশিক্ষক
নিজস্ব প্রতিনিধি, ১৩ জুলাই,কলকাতা: সার্ভে পার্ক এলাকায় একটি এনজিও পরিচালিত হস্টেলে থাকা এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হল ক্যারাটে প্রশিক্ষক প্রসেনজিৎ দাসকে।
সূত্রের খবর, অভিযুক্ত প্রসেনজিৎ দাস, ওই হস্টেলেই ক্যারাটে প্রশিক্ষণ দিতেন। অভিযোগ গত বছর জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত একাধিকবার হেনস্থা করা হয় নাবালিকাকে। নাবালিকার এক আত্মীয় রবীন্দ্র সরোবর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।
সূত্রের খবর, নাবালিকা অসুস্থ হয়ে পড়লে বিষয়টি এনজিও কর্তৃপক্ষকে জানানো হয়। CWC – চাইল্ড ওয়েলফেয়ার কমিটি তার চিকিৎসার ব্যবস্থা করে। সুস্থ হওয়ার পর নাবালিকাকে হোমে পাঠানো হয়। এরপরই পুরো বিষয়টি স্পষ্ট হয়।
পুলিশ প্রথমে রবীন্দ্র সরোবর থানায় জিরো এফআইআর দায়ের করে, পরে তা সার্ভে পার্ক থানায় স্থানান্তরিত করা হয়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার অভিযুক্তকে আলিপুর পকসো আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।