পুজোর আগেই শেষ একাদশের প্রথম সেমেস্টার, ১০ সেপ্টেম্বর থেকে শুরু পরীক্ষা
পুজোর ছুটির আগেই মিটে যাবে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের পরীক্ষা। সময়সূচি জানিয়ে দিল *পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ*। স্কুলগুলিকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী,
– পরীক্ষা শুরু: ১০ সেপ্টেম্বর, ২০২৬
– পরীক্ষা শেষ: ৭ অক্টোবর, ২০২৬
– পরীক্ষার সময়: দুপুর ২টা।
মহালয়ার তিন দিন আগেই শেষ হয়ে যাচ্ছে পরীক্ষা। ফলে পুজোর আগে ছাত্রছাত্রীরা বাড়তি চাপমুক্ত থাকতে পারবে।
সংসদ জানিয়েছে, উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষার সময়ই একাদশের প্রথম সেমেস্টারের পরীক্ষা নেওয়া হবে।
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার:
– পরীক্ষার তারিখ: ২১ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর, ২০২৬
– সময়: সকাল ১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। মোট দেড় ঘণ্টার পরীক্ষা।
– ভিস্যুয়াল আর্টস, মিউজ়িক ও অন্যান্য ভোকেশন্যাল বিষয় : ১ ঘণ্টা। সকাল ১টা থেকে ১২টা।
যেহেতু উচ্চ মাধ্যমিক সকালে, তাই একাদশের পরীক্ষা রাখা হয়েছে দুপুরে।
গুরুত্বপূর্ণ দিনগুলি
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের প্রথম দিন ২১ সেপ্টেম্বর: বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু এবং পঞ্জাবি।
পরীক্ষার শেষ দিন ৭ অক্টোবর : বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান ও কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন।
বিস্তারিত রুটিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। স্কুলগুলিকে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে বলা হয়েছে।
সময়সূচি আগাম জানানোয় খুশি স্কুলগুলি। পুজোর আগে পরীক্ষা শেষ হওয়ায় রেজাল্ট প্রকাশ ও পরবর্তী ক্লাস শুরু করতেও সুবিধা হবে বলে মনে করছেন শিক্ষকরা।